এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরে কালকিনিতে সাইফুল ইসলাম (৩৫) নামের এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার লক্ষীপুর ইউনিয়নের সূর্যমনি গ্রামে এ ঘটনা ঘটে। তার বাড়ি পার্শ্ববর্তী বাঁশগাড়ি ইউনিয়নের স্নানঘাটা গ্রামে। তিনি ঐ এলাকার সামসুল হক এর ছেলে।
পুলিশ ও আত্মীয় সূত্রে জানা যায়, গত বুধবার (১২.১১.২০২৫) দুপুর ২ঃ৩০ মিনিটের দিকে বাড়ি থেকে বেড়িয়ে যায় সাইফুল এর পর আর ফিরে আসে নি। স্থানীয় লোকজন শুক্রবার (১৪.১১.২০২৫) সকালে সূর্যমনি গ্রামের কাজী বাড়ির পূর্ব দিকের একটি পুকুরে যুবকের লাশটি ভাসতে দেখে ৯৯৯ ফোন দেয়। পরে কালকিনি থানা পুলিশ তাদের আওতাধীন বাঁশগাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রে জানালে তারা ঘটনা স্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
এ বিষয়ে পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই রিপন বলেন খবর পাওয়ার সাথে সাথে ঘটনা স্থলে গিয়ে পুকুর থেকে লাশটি উদ্ধার করি। এবং বিভিন্ন তথ্য সংগ্রহের কাজ করছি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা জানান, আমি ঘটনা স্থলে গিয়েছি। যুবকের লাশটি ময়না তদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। পরিবার পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে!
ডিসেম্বর ৮, ২০২৫
অক্টোবর ২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
সারাদেশ | ৫ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৪ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।