এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা জেলার সাভারে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
ঢাকা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় শনিবার (৯ নভেম্বর) রাত ৮টা ৫ মিনিটে সাভার থানার চাপড়া এলাকার আউয়াল মার্কেট সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ডিবি (উত্তর) অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) মো. আব্দুল মুত্তালিব ও তার সহকর্মীরা অংশ নেন। তারা অভিযান চালিয়ে মো. আব্দুল্লাহ আব্দুল (৪১) নামের এক ব্যক্তিকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেন।
গ্রেপ্তার আব্দুল্লাহ আব্দুলের বাড়ি ঢাকার কেরানীগঞ্জ উপজেলার বেউতা গ্রামের তারানগর এলাকায়। তার পিতা মো. ফজলুল করিম ও মাতা সফুরা বেগম।
ডিবি পুলিশের ভাষ্য অনুযায়ী, আসামির পূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। তার বিরুদ্ধে ২০২৫ সালের ২১ জুলাই কেরানীগঞ্জ মডেল থানায় এফআইআর নং-৪০, জিআর নং-২৯০/২৫ মাদক মামলায় অভিযোগ আনা হয়েছিল।
ঘটনার বিষয়ে সাভার থানায় নতুন করে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
জাতীয় | ১২ আগস্ট, ২০২৬
অন্য খেলা | ১২ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ১২ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
আন্তর্জাতিক | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।