এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি-আলীকদম সড়কের রুমবেত পাড়া এলাকায় প্রাইভেটকারের সঙ্গে ভাড়াচালিত মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন মোটরসাইকেল চালক পাদুই ম্রো (১৯) ও আরোহী সাগরুন ম্রো (২০)। তারা দু’জনই তিন্দু ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আবোয়া ম্রো পাড়ার বাসিন্দা।
রবিবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে থানচি উপজেলা হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং অপরজন চিকিৎসাধীন রয়েছেন।
থানচি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ দুর্ঘটনা ও চিকিৎসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, “দু’জনই তুলনামূলকভাবে শঙ্কামুক্ত। একজনকে চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে, অন্যজন চিকিৎসাধীন আছে।”
আগস্ট ২৭, ২০২৫
মার্চ ২৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৯ জুলাই, ২০২৬
ক্যাম্পাস | ১৯ জুলাই, ২০২৬
কুষ্টিয়া | ১৯ জুলাই, ২০২৬
বান্দরবান | ১৯ জুলাই, ২০২৬
ফুটবল | ১৯ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।