এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরার মহম্মদপুর উপজেলার চর-বড়রিয়া এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১৩০০ পিস ইয়াবাসহ আশরাফুল (৪৩) নামের এক যুবককে আটক করা হয়েছে। রোববার সকালে তার নিজ বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক আশরাফুল বড়রিয়া গ্রামের মৃত সলেমান বিশ্বাসের পুত্র। পুলিশ ও সেনাবাহিনী সূত্রে জানা যায়, আশরাফুল দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত—এমন গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি টিম অভিযান চালায়। ভোরে তার বাড়িতে তল্লাশি চালিয়ে শরীর ও ঘর থেকে ১৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় তার কাছ থেকে নগদ ২০ হাজার টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোছাঃ হাফিজা খাতুন জানান, আটককৃত আশরাফুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
নভেম্বর ২০, ২০২৫
সেপ্টেম্বর ৬, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১২ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১২ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১২ আগস্ট, ২০২৬
মাগুরা | ১২ আগস্ট, ২০২৬
নওগাঁ | ১২ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।