এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ের ঐতিহ্যবাহী মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজে নামাজ ঘরের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৯ নভেম্বর) যোহরের নামাজ আদায়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নামাজ ঘরের উদ্বোধন করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল হক দুলু বলেন, “কলেজের পরিধি এখন অনেক বৃদ্ধি পেয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যাও বেড়েছে। নামাজের সময় হলে অনেককে ক্যাম্পাস ছেড়ে পার্শ্ববর্তী মসজিদে যেতে হয়, এতে নানা অসুবিধার সম্মুখীন হতে হয়। এ কারণেই কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষক মণ্ডলীর আলোচনার ভিত্তিতে এখানে একটি নামাজ ঘর চালু করা হয়েছে।”
উদ্বোধনী যোহর নামাজে ইমামতি করেন আত্রাই মদীনাতুল উলুম মাদ্রাসার মুহতামিম ও কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রইফ খানের ছেলে মাওলানা মুজাহিদ খান।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মাহবুবুল হক দুলু, সহকারী অধ্যাপক সালাহ উদ্দিন, প্রভাষক আখতারুজ্জামান, এসএম সোহরাব হোসেন, অফিস সহকারী ফজলে রাব্বি জুয়েলসহ শিক্ষক-শিক্ষার্থীরা।
জুন ২২, ২০২৫
আগস্ট ২৪, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
পাবনা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।