এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের নাজিরপুরে অসহায় ও ষাটোর্ধ প্রবীণদের হাতে লাঠি ও ছাতা তুলে দিয়েছে বেসরকারি সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)।
সোমবার (২৫ আগস্ট) বেলা ১১টায় রিকের প্রবীণ কল্যাণ কর্মসূচির আওতায় উপজেলার ৯টি ইউনিয়নের ৯০ জন প্রবীণকে লাঠি ও ছাতা বিতরণ করা হয়।
শাঁখারীকাঠি ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি মো. আলমগীর সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক সাজিয়া শাহনাজ তমা। প্রবীণ কল্যাণ কর্মসূচির প্রোগ্রামার উত্তম চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিকের জোনাল ম্যানেজার মো. ইমদাদুল হক।
এছাড়া রিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. ফারুক রহমান, এরিয়া ম্যানেজার সাইফুল ইসলাম, শাখা ব্যবস্থাপক মো. আব্দুল মান্নানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, প্রবীণ ও অসহায়দের সম্মান জানাতে এবং তাদের সহায়তায় রিকের এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে দৃষ্টান্ত স্থাপন করেছে। একইসঙ্গে তারা সমাজের বিত্তবান ও অন্যান্য সংস্থাকে প্রবীণদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
অক্টোবর ২৯, ২০২৫
সেপ্টেম্বর ৩০, ২০২৫
জুন ২৩, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।