এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিএনপি যদি জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তবে সরকারের প্রথম কাজ হবে দেশের যুবসমাজের জন্য টেকসই কর্মসংস্থান সৃষ্টি—এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
শনিবার (১১ অক্টোবর) দুপুর ১২টায় মুন্সীগঞ্জে অনুষ্ঠিত যুব সমাবেশ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রস্তাবিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মীর সরফত আলী সপু বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতির পক্ষে কাজ করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি—যত বেশি বেকারত্ব কমানো যাবে, দেশের অর্থনীতি ততই শক্তিশালী হবে। বিএনপি রাষ্ট্রীয় দায়িত্বে এলে যুবকদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।”
কর্মশালায় সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক সদস্য এস.কে আল-আমিন হোসেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল ও জসিম মোল্লা, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা, শ্রীনগর উপজেলা মহিলা দলের সদস্য সচিব কামরুন্নাহার চৌধুরী অনু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, যুবদল নেতা বাদসা মিয়া, জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদ, সিরাজদিখান উপজেলা ছাত্রদলের সভাপতি সাফকাত হোসাইন রকি এবং সাবেক যুগ্ম আহ্বায়ক মো. কাইউম হোসাইন নাজিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে গঠিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়ন হলে দেশের যুব সমাজের ভাগ্য বদলে যাবে এবং একটি কর্মসংস্থানমুখী রাষ্ট্র গড়ে উঠবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
ফুটবল | ৭ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৭ সেপ্টেম্বর, ২০২৬
বিনোদন | ৭ সেপ্টেম্বর, ২০২৬
আইন আদালত | ৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।