এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার জেলা সদর উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আল-আমীন এন্টারপ্রাইজ, ভেলাবাজ, আনন্দনগর, সদর, ফরিদপুর নামের প্রতিষ্ঠানটি তল্লাশি করা হয় এবং আনুমানিক দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আতিকুর রহমান বিচারিক দায়িত্ব পালন করেন। অভিযানের প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ জিহাদ হোসেন। পাশাপাশি আনসার ব্যাটেলিয়নের সদস্যবৃন্দ অভিযানে সহায়তা প্রদান করেন।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, ফরিদপুরে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের বিক্রয়, মজুদ ও ব্যবহার রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।
সেপ্টেম্বর ২১, ২০২৫
মার্চ ১৬, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।