এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় বিশেষ অভিযানে উপজেলার ০২ নং বাকাল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাইদুল খন্দকারকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানটি ‘ডেভিল হান্ট’ নামে পরিচিত বিশেষ অভিযানের অংশ হিসেবে পরিচালিত হয়।
থানা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৩ নভেম্বর বিকেলে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদকে গৈলা বাজারে বসে থাকা অবস্থায় আওয়ামী লীগের কিছু নেতা-কর্মী মারধর করেন এবং তার মোটরসাইকেল ভাংচুরসহ ছিনিয়ে নেন।
পুলিশ দীর্ঘ অনুসন্ধানের পর সোমবার রাতে পূর্ব পয়সা গ্রামে অভিযান চালিয়ে, মামলার আসামী ও মৃত নেছার উদ্দিন খন্দকারের ছেলে সাইদুল খন্দকারকে গ্রেফতার করেন। অভিযানে নেতৃত্ব দেন এসআই আব্দুল্লাহ আল মামুন।
গ্রেফতারকৃত সাইদুল খন্দকারকে আগামীকাল মঙ্গলবার বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।
সেপ্টেম্বর ১, ২০২৬
মার্চ ১৮, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাগুরা | ৫ সেপ্টেম্বর, ২০২৬
মতামত | ৫ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।