এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের থানচি উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরের 'ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রম'র আওতায় উপজেলা পর্যায়ে এক তামাকবিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল।
উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও’র সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিজিবি ৩৮ ব্যাটালিয়নের বলিপাড়া জোনের সহকারী পরিচালক মুন্সি এ্যামদাদুল রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ, থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার, হিসাবরক্ষণ কর্মকর্তা (অ:দা:) কাঞ্চন দে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও ভেটেরিনারি সার্জন ডা. মো. শরীফুল ইসলাম।
কর্মশালায় শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ, ফায়ার সার্ভিস কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক ও এনজিও কর্মীরা। সকলে তামাকমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
মার্চ ১৪, ২০২৫
ডিসেম্বর ১৪, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
ফেনী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
নোয়াখালী | ২২ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।