এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁ জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম শনিবার (২৪ মে) সকাল ৯টায় আত্রাই থানা বার্ষিক পরিদর্শন করেন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মুশফিকুর রহমান ও আত্রাই থানার অফিসার ইনচার্জসহ থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনের সময় পুলিশ সুপার বলেন, "থানায় আগত সেবা প্রার্থীদের সঙ্গে সদাচরণ বজায় রাখা, মামলা, জিডি ও পুলিশ ক্লিয়ারেন্সের ক্ষেত্রে দ্রুত সেবা নিশ্চিত করতে হবে। তদন্তাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি এবং ওয়ারেন্ট তামিলের হার বাড়াতে হবে। পাশাপাশি নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনায় পুলিশের সকল সদস্যকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।"
তিনি আরও বলেন, "থানাকে জনগণের আস্থা ও নির্ভরতার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে।"
পরিদর্শন শেষে তিনি থানার মেস, ব্যারাক ও আশপাশের এলাকা ঘুরে দেখেন এবং এসব স্থান আরও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেন।
আসন্ন ঈদুল আযহাকে সামনে রেখে যানজট নিরসন, আইন-শৃঙ্খলা রক্ষা ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে রাস্তার উপর অবৈধ পার্কিং ও ফুটপাত দখলমুক্ত রাখার আহ্বান জানান পুলিশ সুপার।
এ সময় আত্রাই থানার সকল স্তরের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
এপ্রিল ২, ২০২৫
মার্চ ২৫, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।