এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙ্গামাটির কাপ্তাইয়ে অভিযান চালিয়ে প্রায় ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ এক সিএনজি চালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর কুকিমারা পাড়া ক্যাম্প চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি জানায়, ঘাগড়া-বড়ইছড়ি সড়কে চলাচলকারী একটি সিএনজি (চট্টগ্রাম-থ ১৪-৮৮৫০) সন্দেহভাজনভাবে আটক করে তল্লাশি চালানো হয়। এসময় চালকের আসনের নিচ থেকে আটটি প্যাকেটে রাখা আনুমানিক ৫০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় সিএনজি চালক মো. মহিবুল্লাহ (২৬) কে আটক করা হয়। তিনি চট্টগ্রামের রাংগুনিয়া উপজেলার পূর্বকোদালা গ্রামের মৃত আব্দুল মানানের ছেলে।
অভিযানে নেতৃত্ব দেন কুকিমারা বিজিবি ক্যাম্পের হাবিলদার মো. মিজানুর রহমান। অভিযানের সময় আটক ব্যক্তির কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন, একটি হাতঘড়ি ও নগদ ৬০০ টাকা জব্দ করা হয়।
কাপ্তাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কায় কিসলু জানান, বিজিবির হস্তান্তরকৃত সিএনজি, মদ ও আটক চালককে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ৪ আগস্ট, ২০২৬
খাগড়াছড়ি | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।