এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাগুরায় শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী উপলক্ষে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর থেকেই জেলার বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের ঢল নামে। দেবী দুর্গার বন্দনায় অঞ্জলি প্রদান ও পূজার্চনায় অংশ নিয়ে ভক্তরা শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
প্রতিটি মণ্ডপে সকালে মহাষ্টমীর অঞ্জলি, হোম-যজ্ঞ ও নানা ধর্মীয় আচার পালিত হয়। এ দিনটির বিশেষ আকর্ষণ ছিল কুমারী পূজা, যা ঘিরে মাগুরা শহরের মন্দিরগুলোতে ভক্তদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
নিরাপত্তা নিশ্চিতে জেলা প্রশাসন, পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করেন। জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেন।
পূজা উদযাপন পরিষদের সভাপতি জানান, মাগুরায় মহাষ্টমী শান্তিপূর্ণভাবে সম্পন্ন হচ্ছে। ভক্ত-দর্শনার্থীরা বলছেন, মহাষ্টমী দুর্গোৎসবের প্রাণকেন্দ্র। এ দিনে মা দুর্গার মহাশক্তির আরাধনা করা হয়। দিনভর অঞ্জলি, প্রসাদ বিতরণ ও ধর্মীয় আলোচনায় মণ্ডপগুলো উৎসবমুখর হয়ে ওঠে।
সন্ধ্যায় প্রতিটি পূজামণ্ডপ আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোসজ্জায় আলোকোজ্জ্বল হয়ে ওঠবে, যা পূজার আমেজকে আরও প্রাণবন্ত করে তুলবে।
অক্টোবর ২৫, ২০২৪
নভেম্বর ২৮, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
সারাদেশ | ৫ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ৫ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ৫ সেপ্টেম্বর, ২০২৬
আরও | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।