এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে ফরিদপুর পৌরসভার উদ্যোগে এক শুভেচ্ছা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টায় শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এই সভা আয়োজন করা হয়।
ফরিদপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং হিসাবরক্ষণ কর্মকর্তা গোবিন্দ চন্দ্র মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হক, নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অজয় কর, এবং মহানগর পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি সুশান্ত কুমার বিশ্বাস। এছাড়াও ভাই ভাই পূজা মন্দির কমিটির সভাপতি মনোজ কুমার সাহা এবং পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আহাদুজ্জামান বক্তব্য প্রদান করেন।
বক্তারা তাদের বক্তব্যে ফরিদপুরকে সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য জেলা হিসেবে উল্লেখ করে বলেন, এখানে যুগ যুগ ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষ একসাথে বসবাস করে আসছে এবং প্রত্যেকেই স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করে থাকে।
সভায় আসন্ন দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়। পূজা চলাকালীন সময়ে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এছাড়াও, প্রতিটি পূজা মন্দিরে নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ, সিসি ক্যামেরার ব্যবস্থা করা, বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিত করা, ডিজে গান বন্ধ রাখা এবং ইভটিজিং-এর মতো ঘটনা প্রতিরোধে সজাগ থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। বিসর্জন ঘাটের আশেপাশে সিসি ক্যামেরা স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
আলোচনায় পূজা মন্দির সংলগ্ন এলাকায় পর্যাপ্ত বৈদ্যুতিক বাতি স্থাপন, ড্রেনেজ সমস্যার সমাধান এবং প্রয়োজনীয় বালি ভরাটের বিষয়গুলো গুরুত্ব পায়। পৌর কর্তৃপক্ষের পক্ষ থেকে পূজোর আগেই এসব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্বে ফরিদপুর পৌরসভার পক্ষ থেকে ৯৫টি মন্দিরের প্রতিটিকে ৫০০০ টাকা এবং ২৫টি করে কাপড় বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন মন্দিরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মার্চ ২৯, ২০২৬
মে ২৫, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পিরোজপুর | ৪ জুন, ২০২৬
নোয়াখালী | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
জাতীয় | ৪ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।