এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নীপেন চন্দ্র পাল (২৮) নামের এক মাদকসেবীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত নীপেন চন্দ্র পাল উপজেলার কাশিমপুর ঋষিপাড়া গ্রামের গোপাল চন্দ্র পালের ছেলে। রায় ঘোষণার পরপরই তাকে নওগাঁ জেলা কারাগারে প্রেরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নীপেন চন্দ্র পাল দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছিলেন এবং এর কারণে তিনি পরিবারের সদস্যদের ওপর নানাভাবে নির্যাতন চালাতেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এ সময় অপরাধ প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো. রায়হান জানান, সাজাপ্রাপ্ত নীপেন চন্দ্র পালকে আদালতের রায়ের পর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।