এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ সবসময়ই স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠার সংগ্রামে ফিলিস্তিনি জনগণের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই।
সোমবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।
বৈঠকে পীর সাহেব চরমোনাই বলেন, “বাইতুল মাকদিস আমাদের প্রাণ ও মর্যাদার সাথে সম্পৃক্ত। ফিলিস্তিনি জনগণের উপর চলমান নির্মমতা সহ্য করার মতো নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ফিলিস্তিনের ইস্যুতে সর্বদা সোচ্চার ছিল এবং থাকবে। আমাদের পক্ষে যা কিছু করা সম্ভব, আমরা তা করতে বদ্ধপরিকর।”
এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম এবং কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর বেলাল নুর আজিজি উপস্থিত ছিলেন।
নভেম্বর ২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।