এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা জেলা পুলিশ আশুলিয়া থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৯ জনকে গ্রেফতার করেছে। বুধবার (২৭ আগস্ট) রাত ৮টা ৫০ মিনিটে আশুলিয়ার ২২ মাইল ঘোড়াপীর মাজার রোড কবরস্থানের পাশের ফাঁকা জায়গা থেকে তাদের আটক করা হয়। তবে আরও ৬-৭ জন ডাকাত পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম এর নির্দেশনায় আশুলিয়া থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন— আশুলিয়ার চারিগ্রামের মোঃ আরমান হোসেন (২৫) ও মোঃ রেজাউল শেখ (২০), জামালপুর সদরের মোঃ রুবেল (৩৮) ও মোঃ সিরাজুল ইসলাম পলাশ (৩৪), হবিগঞ্জের মাধবপুরের মোঃ মনির হোসেন (২৪), পাবনার সাথিয়ার মোঃ শিমুল (২২) ও মোঃ হাসান (১৯), পঞ্চগড়ের দেবীগঞ্জের মোঃ রবিউল ইসলাম (৩০) এবং সাতক্ষীরার আসাসুনির মোঃ নুরুজ্জামান (৩০)। তারা অধিকাংশই আশুলিয়া ও ধামরাই এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
অভিযানের সময় তাদের কাছ থেকে ২টি ছুরি, ৩টি ছেনদা, ১টি স্টিলের পাইপ, ১টি লাইলোন রশি ও ২টি বাঁশের লাঠি উদ্ধার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে।
এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা নং-১১০, তাং-২৭/০৮/২০২৫ খ্রি., দণ্ডবিধি ৩৯৯/৪০২ ধারায় মামলা রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে, পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বরিশাল | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
নওগাঁ | ২১ জুলাই, ২০২৬
ফরিদপুর | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।