এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগরে ট্রেনে কাটা পড়ে বাবু প্রামানিক (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে রাণীনগর রেলস্টেশন এলাকায় চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি নিহত হন।
নিহত বাবু প্রামানিক নওগাঁ সদর উপজেলার উত্তর শিমুলিয়া গ্রামের মৃত সোমসের প্রামানিকের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবারের সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার দিকে বাবু প্রামানিক রাণীনগর বাজারে আসেন এবং স্টেশন এলাকায় ঘোরাফেরা করছিলেন। একপর্যায়ে ট্রেন অতিক্রম করার সময় অসাবধানতাবশত রেললাইনে উঠে পড়েন। রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেন স্টেশন অতিক্রম করার সময় তিনি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজ বলেন, “ট্রেনটি স্টেশনের উত্তর পাশে পৌঁছালে বৃদ্ধ রেললাইন পার হচ্ছিলেন। স্থানীয়রা তাকে বারবার সতর্ক করলেও তিনি কর্ণপাত করেননি। এতে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান।” তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেপ্টেম্বর ১৭, ২০২৬
সেপ্টেম্বর ৫, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
মাদারীপুর | ২২ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ২২ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।