এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর নিয়ামতপুরে ৪-৫টি ককটেল বিস্ফোরণের ঘটনায় কাঁচা দোতলা বাড়ির টিন উড়ে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। গত বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরা সমাসপুর এলাকায় এ বিস্ফোরণ ঘটে।
স্থানীয়রা জানান, চৌরা সমাসপুর এলাকায় মৃত নাসির উদ্দীনের মাটির দোতলা বাড়িতে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আতঙ্ক ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। নাসিরের বৃদ্ধা স্ত্রী লায়লা বেগম এ ঘটনার পর থেকে আত্মগোপনে রয়েছেন।
ওই এলাকার বাসিন্দা তাহেরুল ইসলাম, মোহাম্মদ নাঈম ও আসলামুল বলেন, কীভাবে ককটেল সদৃশ ৪-৫টি বস্তুর বিস্ফোরণ ঘটল, তা নিয়ে তাঁরা আতঙ্কিত। বিস্ফোরণে বাড়ির টিনের চালা উড়ে গেছে। এ ঘটনার পেছনে কারা জড়িত, তা এখনও পরিষ্কার নয়।
স্থানীয়রা মনে করছেন, ধান কাটার শ্রমিকেরা ওই বাড়িতে অবস্থান করছিলেন। তাঁদের মাধ্যমেও ককটেল আসতে পারে। আবার বড় ধরনের নাশকতার পরিকল্পনাও থাকতে পারে বলে সন্দেহ করছেন অনেকে।
বিস্ফোরণের ঘটনার পরপরই মান্দা-নিয়ামতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন ও নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি হাবিবুর রহমান বলেন, “ঘটনাটি তদন্তাধীন রয়েছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”
আগস্ট ২৪, ২০২৫
মার্চ ১৪, ২০২৪
ফেব্রু ২২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
আন্তর্জাতিক | ২১ জুলাই, ২০২৬
ফুটবল | ২১ জুলাই, ২০২৬
সাতক্ষীরা | ২১ জুলাই, ২০২৬
ভারত | ২১ জুলাই, ২০২৬
রাজনীতি | ২১ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।