এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজশাহী কলেজে ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাগর রেজাকে কলেজ ক্যাম্পাসে উপস্থিত হলে আটক করা হয় এবং পরে বোয়ালিয়া থানা পুলিশে সোপর্দ করা হয়।
সাগর রেজা (২২) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার উদয়সাগর গ্রামের বাসিন্দা। তিনি আগে কলেজের মুসলিম ছাত্রাবাসের ই-ব্লকে অবস্থান করতেন।
ছাত্রদল ও শিবির নেতাদের দাবি, সাগরের ফেসবুক প্রোফাইলে ছাত্রলীগের মিছিল ও কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের ছবি এবং সরকারবিরোধী পোস্ট পাওয়া গেছে। প্রোফাইলে এখনো ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পদবিও রয়েছে।
ছাত্রদলের কলেজ শাখার আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ বলেন, “নিষিদ্ধ সংগঠনের এক কর্মীকে চিহ্নিত করে পুলিশে দেওয়া হয়েছে।” ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান জানান, “সাধারণ শিক্ষার্থীদের নিপীড়নের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।”
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, “তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তাকে পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।”
জানু ২০, ২০২৬
জানু ২২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।