এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সর্বোচ্চ ওলামা পরিষদের প্রধান শায়খ আবদুল আজিজ বিন আব্দুল্লাহ বিন মুহাম্মাদ আলে শায়খ-এর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এক শোকবার্তায় এ শোক প্রকাশ করেন।
শোকবার্তায় ডা. শফিকুর রহমান বলেন, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সর্বোচ্চ ওলামা পরিষদের প্রধান শায়খ আবদুল আজিজ স্থানীয় সময় ২৩ সেপ্টেম্বর বেলা ১১টায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে আমি গভীর শোকাহত।
তিনি উল্লেখ করেন, শায়খ আবদুল আজিজ ১৯৯৯ সালে সৌদি আরবের প্রধান মুফতি পদে নিযুক্ত হন এবং সর্বোচ্চ ওলামা পরিষদের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। তাঁর দায়িত্বের মধ্যে ছিল বিভিন্ন আইনি, সামাজিক ও ধর্মীয় বিষয়ে ফতোয়া প্রদান, যা সৌদি আরবের আদালত ব্যবস্থায় গভীর প্রভাব বিস্তার করেছে। ১৯৮১ সাল থেকে টানা ৩৫ বছর তিনি হজের খুতবা প্রদান করেন, যা ইসলামের ইতিহাসে মসজিদে নামিরার দীর্ঘতম সময়ের খতিব হিসেবে রেকর্ড। বার্ধক্যজনিত কারণে তিনি ২০১৬ সালে অবসর গ্রহণ করেন।
শোকবার্তায় জামায়াত আমীর আরও বলেন, “শায়খ আবদুল আজিজ বিন আব্দুল্লাহ মুসলিম উম্মাহর জন্য ছিলেন একজন আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ ও অভিভাবক। তাঁর ইন্তিকালে মুসলিম বিশ্ব একজন মহৎ দিকনির্দেশককে হারাল। দীর্ঘ ৩৫ বছর পবিত্র হজের খুতবা প্রদানের মাধ্যমে তিনি বিশ্ব মুসলিমের কাছে অমূল্য খেদমত রেখে গেছেন। তাঁর মৃত্যুতে সৌদি আরবসহ সমগ্র মুসলিম বিশ্বে শোকের ছায়া নেমে এসেছে।”
তিনি আল্লাহর দরবারে দোয়া করে বলেন, “আল্লাহ তাআলা যেন শায়খ আবদুল আজিজের জীবনের সকল খেদমত কবুল করেন, তাঁর গুনাহসমূহ ক্ষমা করেন এবং তাঁকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মর্যাদা দান করেন।”
এছাড়া তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সৌদি আরবের জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, “আল্লাহ তাঁদের সবাইকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ৪ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ঢাকা | ৪ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।