এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর রাণীনগরে র্যাবের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার রাতে উপজেলার হাসপাতাল মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাফিজ মো: রায়হান জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, নাটোর ক্যাম্পের একটি টহল দল শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাণীনগর উপজেলা হাসপাতাল মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানে পশ্চিম বালুভরা গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সোহাগ হোসেন (২৫) এবং একই গ্রামের ফাহাদ আলীর ছেলে সোহেল রানাকে (৩৮) আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে মোট ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃতদের রাণীনগর থানায় হস্তান্তরের পর তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশের এই কর্মকর্তা নিশ্চিত করেছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।