এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভারতীয় নিষিদ্ধ স্কাফ সিরাপসহ দুই নারীকে গ্রেপ্তার করেছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ। মঙ্গলবার (২৭ মে) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সার্জেন্ট বায়েজিদের নেতৃত্বে পুলিশের একটি দল থানার সামনে মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। এসময় একটি যাত্রীবাহী সিএনজি থামালে তাতে থাকা দুই নারী পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া দিয়ে তাদের আটক করে এবং তল্লাশিতে তাদের হেফাজত থেকে ৩৬ বোতল স্কাফ সিরাপ জব্দ করে।
গ্রেপ্তারকৃতরা হলেন—কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার গাইনাহাটি গ্রামের বাদল মিয়ার মেয়ে জোসনা বেগম (৪০) ও একই উপজেলার পঞ্চবটি গ্রামের মৃত খোরশেদ মিয়ার মেয়ে মাহমুদা বেগম (৫০)।
ওসি মামুন রহমান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে ভৈরবে বিক্রি করে আসছিলেন। আটক দুই নারী ও জব্দকৃত মাদকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাদের সরাইল থানায় হস্তান্তর করা হয়েছে।
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজধানী | ২৯ অক্টোবর, ২০২৬
আইন আদালত | ২৯ অক্টোবর, ২০২৬
ফুটবল | ২৯ অক্টোবর, ২০২৬
জাতীয় | ২৯ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২৯ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।