দৌলতবাড়ি দরবারে ৪ দিনের মহররম মাহফিল

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ
৭ জুলাই, ২০২৫ ১১:৩৭ পিএম
শেয়ার করুন:
দৌলতবাড়ি দরবারে ৪ দিনের মহররম মাহফিল

পবিত্র মহররম উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের ঐতিহ্যবাহী দৌলতবাড়ি দরবার শরিফে অনুষ্ঠিত হয়েছে চার দিনব্যাপী ইছলাহে নফস ও শোহাদায়ে কারবালা মাহফিল। ৮, ৯, ১০ ও ১১ মহররম—অনুযায়ী ৩ থেকে ৬ জুলাই, বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত দরবার শরিফের মিলাদ ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

মাহফিলে তালিমি আলোচনার পাশাপাশি ওয়াজ মাহফিল, নামাজ শিক্ষা এবং ধর্মীয় বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে দৌলতবাড়ি দরবার শরিফের শত শত ধর্মপ্রাণ অনুসারী অংশগ্রহণ করেন এবং চার দিনব্যাপী কর্মসূচিতে অংশ নিয়ে নিজেদের ধর্মীয় জ্ঞান ও আত্মশুদ্ধির পথে অগ্রসর হন।

দরবার শরিফের গদ্দীনশীন পীর হুজুর সৈয়দ নাঈম উদ্দিন আহমেদ ছাহেবের তত্ত্বাবধানে এবং তাঁর নির্দেশনায় দেশ-বিদেশ থেকে আগত খ্যাতনামা আলেম-ওলামারা মাহফিলে বয়ান পেশ করেন এবং ধর্মীয় শিক্ষায় আগতদের হাতে-কলমে প্রশিক্ষণ দেন।

এই মাহফিল শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং আত্মশুদ্ধি, সহিষ্ণুতা ও আদর্শিক চেতনায় উদ্বুদ্ধ হওয়ার এক বাস্তব প্রশিক্ষণ হিসেবে পরিগণিত হয় অংশগ্রহণকারীদের নিকট।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।