এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরের হাঁসাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ে ধাক্কা লাগার ঘটনায় এক নারী আরোহী নিহত হয়েছেন এবং চালক গুরুতর আহত হয়েছেন। শনিবার (২৪ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম শাকিলা আক্তার। তিনি দুর্ঘটনার পর গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চালক শাকিব গাজী গুরুতর আহত অবস্থায় বর্তমানে চিকিৎসাধীন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, “খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর শাকিলা আক্তারের মৃত্যু হয়।”
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, “দুর্ঘটনায় আহতদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। পরে পরিচয় জানা গেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি হেফাজতে নেওয়া হয়েছে।”
এ বিষয়ে শ্রীনগর থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ১০ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১০ আগস্ট, ২০২৬
নরসিংদী | ১০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
রাঙ্গামাটি | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।