এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর আত্রাইয়ে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’-এর প্রথম বার্ষিকী উপলক্ষে শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারীদের স্মরণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৩টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়।
উপজেলা জামায়াতের আমীর মো. আসাদুল্লাহ আল গালিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী, জেলা কর্মপরিষদ সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. খবিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। তাদের রক্তে লেখা ইতিহাস চিরকাল বাঙালির প্রেরণার উৎস হয়ে থাকবে। আমাদের দায়িত্ব—তাদের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা।”
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তোজাম্মেল হক, নায়েবে আমীর মো. ওসমান গণিসহ স্থানীয় নেতাকর্মীরা।
দোয়া মাহফিলে শহীদদের রূহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এপ্রিল ২৭, ২০২৫
ডিসেম্বর ২৭, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ঢালিউড | ৩১ আগস্ট, ২০২৬
ক্রিকেট | ৩১ আগস্ট, ২০২৬
আইন আদালত | ৩১ আগস্ট, ২০২৬
সারাদেশ | ৩১ আগস্ট, ২০২৬
বিনোদন | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।