এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনিতে সড়ক দুর্ঘটনায় রাকিব মোল্লা (২০) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার সন্ধ্যায় কালকিনি-সাহেবরামপুর সড়কের ঠাকুরবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব মোল্লা উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর রমজানপুর গ্রামের সাহাবদ্দিন মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাকিব মোল্লা তার বন্ধু রবিন মোল্লা সহ মোটরসাইকেল যোগে নিজ বাড়ি থেকে কালকিনির উদ্দেশ্যে রওনা দেন। ঠাকুরবাড়ি এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেল প্রথমে একটি ইজিবাইকের সাথে ধাক্কা খায়। এর পর উল্টো দিক থেকে আসা একটি সার্বিক পরিবহন তাদেরকে পুনরায় ধাক্কা দেয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।
কালকিনি থানার ওসি কে.এম. সোহেল রানা জানান, সড়ক দুর্ঘটনায় নিহত রাকিব মোল্লার লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘটনার বিষয়টি তদন্ত করা হচ্ছে।
মার্চ ২০, ২০২৫
জানু ১১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ৫ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ক্রিকেট | ৫ সেপ্টেম্বর, ২০২৬
যুক্তরাষ্ট্র | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।