এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় ব্রি-ধান ১০৩ জাতের চাষাবাদ প্রসার এবং কৃষকদের উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (BRI) আঞ্চলিক কার্যালয়, ভাঙ্গা, ফরিদপুর-এর আয়োজনে এবং পার্টনার প্রকল্প ব্রি-অঙ্গের অর্থায়নে বুধবার দুপুরে হামিরদী ইউনিয়নের চৌধুরীকান্দা গ্রামের কৃষক মাজেদ সর্দারের জমিতে প্রদর্শনীর নমুনা ফসল কর্তন ও মাঠ দিবস আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি বৈজ্ঞানিক কর্মকর্তা উর্মী রানীর সঞ্চালনায় এবং ব্রি আঞ্চলিক কার্যালয় ভাঙ্গা, ফরিদপুরের সিএসও ডক্টর মোঃ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন ব্রি-এর সিএসও ও পার্টনার প্রকল্পের এপিডি ডক্টর মোঃ আব্দুল কাদের।
মাঠ দিবসে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল-মামুন, ব্রি-গাজীপুরের উদ্ভিদ প্রজনন বিভাগের এস.ও সাদিয়া সুলতানা চৈতি, উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা শান্তনা রহমান সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার কৃষক-কৃষাণীরা।
উক্ত অনুষ্ঠানে শতাধিক কৃষক ও কৃষানী অংশগ্রহণ করেন। তারা ব্রি-ধান ১০৩ জাতের চাষাবাদ বিষয়ে সরাসরি পরামর্শ গ্রহণ এবং ফসলের গুণগত মান সম্পর্কে ধারণা লাভ করেন।
সেপ্টেম্বর ১৪, ২০২৫
আগস্ট ১২, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
জাতীয় | ১৮ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১৮ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।