এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানী ঢাকা ও দেশের আরও তিন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখা ও পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।
রোববার (১৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি নিয়মিত টহল ও দায়িত্ব পালন করছে।
গত এক সপ্তাহ ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে। পাশাপাশি বিভিন্ন মহাসড়ক ও ঢাকার একাধিক স্থানে বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এ পরিস্থিতিতে পুলিশ, র্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি বিজিবিও মাঠ পর্যায়ে কাজ করছে।
বিজিবি জানায়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সহিংসতা প্রতিরোধে তারা সংশ্লিষ্ট এলাকায় বাড়তি সতর্কতা নিয়ে দায়িত্ব পালন করছে।
নভেম্বর ১৮, ২০২৬
ডিসেম্বর ২৪, ২০২৫
নভেম্বর ১৮, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাজধানী | ২৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৮ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ নভেম্বর, ২০২৬
গান | ২৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।