এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে বিশেষ রুকন (সদস্য) সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একইসাথে জুলাই বিপ্লবের আলোকচিত্র প্রদর্শনী এবং শহীদ পরিবার ও আহতদের সম্মাননা প্রদান করা হয়।
শুক্রবার (১১ জুলাই ২০২৫) সকাল ৯:৩০টায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও দারসের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কুরআন দারস প্রদান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও জামায়াতের ওলামা বিভাগের দায়িত্বশীল মাওলানা ড. আবুল কালাম বাশার।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এছাড়াও কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর মোঃ সেলিম উদ্দিন।
সমাবেশে আগত নেতারা জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ করেন এবং আগামী ১৯ জুলাই অনুষ্ঠেয় জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশকে সফল করতে প্রস্তুতি, গত ৬ মাসের কার্যক্রমের অগ্রগতি ও পরবর্তী ৬ মাসের কর্মপরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে শহীদ পরিবার ও আহতদের সম্মাননা প্রদান করা হয় এবং জুলাই বিপ্লবের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরা হয় আলোকচিত্র প্রদর্শনীর মাধ্যমে।
অক্টোবর ৭, ২০২৫
মার্চ ১১, ২০২৫
মে ২৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
কুমিল্লা | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।