এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের ইন্দুরকানীতে ১০ পিস ইয়াবাসহ সাব্বির ফরাজী (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ইন্দুরকানী থানা পুলিশ। সে বালিপাড়া ফরাজী বাড়ির আবুল কালাম ফরাজীর ছেলে।
বৃহস্পতিবার (২৫সেপ্টেম্বর) রাত পৌঁনে ৮টায় উপজেলার ২নং বালিপাড়া ইউনিয়নের পূর্ব বালিপাড়া ৫নং ওয়ার্ডের মৃধাবাড়ি সংলগ্ন পাঁকা রাস্তার উপর থেকে ১০পিস ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতারের বিযয়টি নিশ্চিত করেছেন ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিওিতে বিস্বস্ত সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে ইন্দুরকানী থানার এস আই প্রশাম্ত কুমার ও এএসআই মো.আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে বালিপাড়ার মৃধাবাড়ি মোড়ে মারকাজুল কুরআন মাদ্রাসা সংলগ্ন আব্দুল হাই এর দোকানের সামনে পাকা রাস্তার উপরে হাতে নাতে ১০ পিস ইয়াবাসহ আসামী সাব্বির ফরাজীকে গ্রেফতার করে ইন্দুরকানী থানায় নিয়ে আসেন।
ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো.মারুফ হোসেন জানান,গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সাব্বির ফরাজীর নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইন্দুরকানী থানায় মামলা রুজু করা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে। তিনি জানান, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
জাতীয় | ৫ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ৫ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ৫ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ৫ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ৫ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।