এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার খোকসায় জানিপুর কমলাপুর যুবসংঘ ও পাঠাগারের আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) বিকাল ৩টায় জানিপুর পুরাতন ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কুমারখালী ফুটবল একাদশ ও কালোখালি ফুটবল একাদশ। নির্ধারিত সময়ের খেলায় গোলশূন্য ড্র হলে ট্রাইবেকারে ৬-৫ গোলে কালোখালিকে পরাজিত করে কুমারখালী ফুটবল একাদশ বিজয়ী হয়। টুর্নামেন্টে মোট ৮টি দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খোকসা-কুমারখালীর নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলির অন্যতম সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— সৈয়দা ফাহিমা রুমী, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য ও খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ আনিস-উজ-জামান এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মমিনুর রহমান। এছাড়া টুর্নামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রিপন হোসেন।
খেলার পুরো সময়জুড়ে মাঠে ছিল দর্শকদের উচ্ছ্বাস ও করতালির ঢেউ। তরুণ-প্রবীণ সবার প্রাণবন্ত উপস্থিতিতে খোকসায় সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।