এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ককটেল নিক্ষেপ বা যানবাহনে আগুন দেওয়ার মতো সহিংস কর্মকাণ্ড ঘটাতে এলে পুলিশ আইনগতভাবেই গুলি করার নির্দেশ দিতে পারে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ সাজ্জাত আলী।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে ডিএমপির সাইবার সাপোর্ট সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিএমপি কমিশনার জানান, নাগরিকদের বিভিন্ন সাইবার অপরাধ সংক্রান্ত অভিযোগ দ্রুত গ্রহণ ও সমাধানের জন্য নবগঠিত সাইবার সাপোর্ট সেন্টার ২৪ ঘণ্টা কাজ করবে।
মিরপুরের পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণের সাম্প্রতিক ঘটনাকে উল্লেখ করে তিনি বলেন, “পুলিশের ওপর আঘাত বা বাজে ব্যবহার করলে তাদের মনোবল ভেঙে যায়। তাই এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
গত বুধবার রাত সাড়ে ৮টার দিকে পল্লবী থানার সামনে পরপর তিনটি ককটেল বিস্ফোরিত হয়। এতে থানায় দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নুর ইসলামসহ তিনজন আহত হন।
শেখ সাজ্জাত আলী আরও বলেন, “পুলিশ যদি দায়িত্ব পালন না করে, তবে ৫ আগস্টের পর যেভাবে মানুষকে নিজ নিজ বাসার নিরাপত্তায় লাঠি হাতে রাত জেগে পাহারা দিতে হয়েছিল, পরিস্থিতি আবার সেদিকেই গড়াতে পারে।”
নভেম্বর ১৪, ২০২৬
আগস্ট ৬, ২০২৬
এপ্রিল ৮, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
রাজধানী | ২৮ নভেম্বর, ২০২৬
রাজধানী | ২৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২৮ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ২৮ নভেম্বর, ২০২৬
গান | ২৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।